প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪৮:০৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। অথচ একটি দল তার নেতাকর্মীদের বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর তারা শুরু করবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তিনি একটাই ভুল করেছিলেন, শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আপনাদেরকে আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেবো না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা থামাবে।
একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সন্তানদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ চাইলে ৫ আগস্টে তাকে বিতাড়িত করতো না।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন প্রার্থী হিসেবে যোগ্য ও বিজয়ী হওয়ার মতো। কিন্তু তারপরেও একই মাঠে দুজন লড়বেন, এটি জোটের মধ্যে সমস্যা তৈরি করবে। সে কারণে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকের আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তাকে জয়ী করার প্রাণান্তর চেষ্টা করবো।
প্রজন্মনিউজ২৪
নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার
সুন্দরবনে শিকারীর পাতা ১৫শ ফুট হরিণ ফাঁদ উদ্ধার
গুলশান-২ এলাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার দ্বারপ্রান্তে
‘ভুয়া মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’
যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে: ট্রাম্প
আলপনা আকার সময় পিকআপ চাপায় যুবদল কর্মী নিহত
নিখোঁজের ৮ দিন পর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই