প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:২০:৫৪
প্রজন্ম ডেস্ক;
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ব্যারিস্টার জাইমা রহমান।
বাংলাদেশকে নতুন করে গড়তে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরি এবং পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
জাইমা রহমান বলেন, আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। এ জন্য মানুষের চিন্তা জগতে পরিবর্তন আনতে হবে। পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। আর নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে।
পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত পাইপলাইনটা সৃষ্টি করা এবং ধরে রাখতে হবে। অন্যথায় সুযোগ-সুবিধা থাকবে না। ফলে ভালো ভালো নেত্রীদের আমরা সুযোগ দিতে পারব না। তাই নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরির পাশাপাশি ধরেও রাখতে হবে। আর নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা দিতে হবে। তাদের সেই সুবিধা দিলে নারীরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না; এটা কমে আসবে।
‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে’ তিনি আরও বলেন, কারও যদি রাজআবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা নীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে সে কীভাবে বুঝবে যে- এইভাবে বা এই পথে যাওয়া উচিত। তাল গাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কীভাবে ছোট গাছটা থাকে, কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না। সবকিছু ছেলেরা করবে এমন নয়, নারীদের জন্যও সুযোগ-সুবিধা থাকতে হবে।
ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত
একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ
দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু
নারী নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : জাইমা রহমান
এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা
চট্টগ্রাম বন্দর সচল আছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা
নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান
নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ যোগ্য প্রার্থীকে সমর্থন দিন : আজহারী