কুষ্টিয়া-৩

মুফতি আমির হামজার পক্ষে মহিলাদের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত 

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১২:৩৯

মুফতি আমির হামজার পক্ষে মহিলাদের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত 

কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে মুফতি আমির হামজার পক্ষে মহিলাদের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কুষ্টিয়ার শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে মিছিল টি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক হয়ে গেট হয়ে এন এস রোড প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়।

পুরো মিছিলজুড়ে ছিল ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা জমায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিল জোয়ার্দার। মিছিলে দলটির কয়েক হাজার নারী সদস্য ও সমর্থকরা অংশ নেন।

মিছিল চলাকালে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাই—নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো। নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকেই ফিরে যাবে।

এ সম্পর্কিত খবর

একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ

দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু

এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা

চট্টগ্রাম বন্দর সচল আছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ যোগ্য প্রার্থীকে সমর্থন দিন : আজহারী

পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের বিক্ষোভ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপির নাহিদ ইসলাম

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু

‘আগে বিদেশিরা লুট করতো এখন দেশীয় শাসকরা লুট করে বিদেশে পাঠায়’

৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জমিয়তের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ