প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১৫:২২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাইভেট থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার সময় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন- দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) ও আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহাবি (১৪) এবং আহত- একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)।
জানা যায় তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৭টার দিকে তিন বন্ধু দৌলতখালী মাদ্রাসা মোড় এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট শেষে ফেরার পথে হাজীপাড়া নামক এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে । এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রহমত আলী ও মোহাম্মদ সাহাবিকে মৃত ঘোষণা করেন। পরে সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দুই স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী
জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান
রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর
গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮
বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হাদির বোন; মাসুমা
সরকারের ভেতরে ফ্যাসিবাদ কারা, খুঁজে বের করতে হবে : রাশেদ প্রধান