৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জমিয়তের

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০০:২৫

৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জমিয়তের

প্রজন্ম ডেস্ক;

ইশতেহার ঘোষণা করছেন জমিয়ত নেতা আবদুর রব ইউসুফী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এ ইশতেহার ঘোষণা করেন।

জমিয়তের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাহবুবুল আলম কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা সলিমুল্লাহ, আখতারুজ্জামান তালুকদার, আব্দুল আহাদ ও মাওলানা নূর হোসাইন সবুজ প্রমুখ।

ঘোষিত ইশতেহারে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের ৩৪ দফা ইশতেহার দেশের পুঞ্জীভূত নৈতিক অবক্ষয় রোধ, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের বাস্তবসম্মত রূপরেখা।

তিনি আরও বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং দেশ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।

ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে ইসলামি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র খাতে সংস্কার, আলেম-ওলামা ও কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জাতীয় ঐক্য জোরদার করা।

বিশেষভাবে ইশতেহারে জাতীয় আত্মরক্ষা ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে পর্যায়ক্রমে আত্মরক্ষামূলক ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দুর্যোগ, আগ্রাসন বা জাতীয় সঙ্কটে প্রতিটি নাগরিক যেন স্বাধীনতার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করার কথাও এতে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ দেশবাসীকে এই ইশতেহারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন।

এ সম্পর্কিত খবর

একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ

এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা

ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপির নাহিদ ইসলাম

৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জমিয়তের

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৫ দিনের ছুটি

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন

নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সরকারের বিবৃতি

জামায়াতে ক্ষমতায় গেলে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে

 নিজ আসনের ভোটার নন জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ