কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ দুই সহোদর আটক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৪২:৫৭

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ দুই সহোদর আটক

প্রজন্ম ডেস্ক

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ বহু মামলার আসামি মামুন ও কায়ছার নামে দুই সহোদরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মামুন ও কায়ছারকে গ্রেফতারের লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খুরুশকুল আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের অংশ হিসেবে ভোরে পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মামুনের বিরুদ্ধে ১৮টি এবং কায়ছারের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ১৮ ইঞ্চি লম্বা ছুরি এবং চার্জারসহ ৩টি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথভাবে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া পালটা ধাওয়া, আ’হ’ত ৬

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২,আহত ১

চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নি’হ’ত

কুড়িগ্রামে পৃথক অভিযানে র‍্যাবের হাতে মাদকসহ চারজন গ্রেফতার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ