প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫ ০৬:১৮:৩৯
প্রজম্ম ডেস্ক:
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদরে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। প্রথম দফায় আসনটিতে প্রার্থী দেয়নি বিএনপি। তবে দ্বিতীয় এই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাউফল আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ছয়জন প্রার্থী। তাদের মধ্যে থেকে দল চূড়ান্তভাবে শহিদুল আলম তালুকদারকে বেছে নিয়েছে।
ভোটাররা বলছেন, শেষমেশ বিএনপি প্রার্থী দেওয়ায় আসনটিতে নির্বাচনি চূড়ান্ত আমেজ শুরু হলো। এই আসনে ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই হবে।
প্রজম্ম নিউজ ২৪/ আল আমিন
প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ
যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
প্রেসক্লাবে মহিলা জামায়াতের মানববন্ধন
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
চাঁদা না পেয়ে ভবনের নির্মাণসামগ্রী লুট
ঠিক করা হলো ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ
পুলিশ হত্যাকাণ্ডে প্রয়োজন হলে আবারও তদন্ত হবে: ফকরুল