নাহিদ ইসলাম

শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৭:১২

শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য

শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি সৃষ্টি হলে আবারও রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে।

এসময় তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না।

তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো।

তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকার ঋণখেলাপিদের পুনর্বাসন করছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী অবসান ও একটি গণতান্ত্রিক সংবিধান নিশ্চিত করার লড়াইয়ে সজাগ থাকার আহ্বান জানান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

আগামী ১৬-২৫ মার্চ বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : মন্ত্রণালয়

জীবনে যত পুরস্কার পেয়েছি,আমার কাছে এটিই শ্রেষ্ঠ: ববিতা

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য

পিলখানা হত্যাকাণ্ড মামলায় ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহব্বান আমিরে জামায়াতের

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় বাদ সকল প্রার্থী

পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ