স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৯:২৯ || পরিবর্তিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৯:২৯

স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী এই উদ্বেগ প্রকাশ করে।

জুবায়ের বলেন, “২৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার এলাকায় অষ্টম শ্রেণি পড়ুয়া শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক শিক্ষার্থীকে নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমি এই হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি পরিবারের আদরের সন্তানকে এভাবে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে নিহত শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, অবিলম্বে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই। দেশের শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে অরাজকতা তৈরি হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। তাই অপরাধ দমনে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য

পিলখানা হত্যাকাণ্ড মামলায় ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহব্বান আমিরে জামায়াতের

স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বিএনপি নেতার নির্দেশে বন্ধ

ট্রেনের ছাদ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় গৃহবধূর লাশ উদ্ধার

ইজরাইলে পৌঁছেছেন নরেন্দ্র মোদি

বিভিন্ন অভিযোগের কারনে পূর্বেই প্রসিকিউটর সুলতানকে সরাতে তাজুলের চিঠি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ