প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ০২:০৩:২১
ফাতেমা তাসনিম জুমা ডাকসু নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। এক শুভাকাঙ্ক্ষী তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি ও ১০ হাজার টাকা দিয়েছেন, যা তিনি জোরাজুরি করে ফেরত দিয়েছেন।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ প্রার্থী হওয়ায় জুমা এখন ডাকসুর আলোচিত প্রার্থীদের একজন। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করায় আগে থেকেই বেশ আলোচনায় তিনি।
এবার জুমাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন দীপংকর বড়ুয়া নামের এক শুভাকাঙ্ক্ষী। সেই চিঠির খামে উপহার হিসেবে তাকে ১০ হাজার নগদ টাকাও দিয়েছেন তিনি। তবে জুমা সেই টাকা ‘জোরাজুরি’ করে ফেরত দিয়ে দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।
ফেসবুকে জুমা লেখেন, আজ এক আংকেল তার ভাগ্নেকে নিয়ে ক্যাম্পাসে আসলেন, আমি শো শেষে জুনিয়রদের সাথে আলাপচারিতা করছিলাম এমন সময়। অনেক দোয়া করলেন। তারপর হাতে একটা খাম দিয়ে বললেন, আমার জন্য একটা চিঠি লিখেছেন।
আমি পরে খাম খুলে দেখি একটা চিঠি ও ১০ হাজার টাকা। অনেক জোরাজোরির পর আংকেল টাকা ফেরত নিয়েছেন। আমি আসলে জানি না এ ভালোবাসার দায় মিটাবো কিভাবে! আমার সাহস, যোগ্যতা, সততা বাড়িয়ে দিও মাবুদ!
জুমা চিঠির নামটি দৃষ্টিগোচর করে লেখেন, ‘টুইস্ট, আংকেল এর নামের দিকে তাকান।’
প্রজন্মনিউজ/২৪ জেএ
নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার
এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে থাকছে নীরব বহিষ্কার
গুলশান-২ এলাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা
বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার দ্বারপ্রান্তে
‘ভুয়া মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’
যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে: ট্রাম্প