প্রকাশিত: ০৩ মে, ২০২৫ ০৩:৪২:২১
প্রজন্মডেস্ক : চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে বিরাট কোহলি। তবে ব্যাটে রানের জোয়ার দেখে অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন, কোহলি কেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন? যেখানে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ বিদায় জানান এই তারকা।
আজ শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে মুখ খুলেছেন কোহলি।
কোহলি বলেন, ‘মনে হয় না, ওই সিদ্ধান্তের জন্য আমার ক্রিকেট খুব একটা বদলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণ, আমাদের প্রচুর তরুণ ক্রিকেটার উঠে এসেছে। যারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একদম তৈরি। অভিজ্ঞতা অর্জনের জন্য ওদের কিছু ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত।’
ডানহাতি তারকা আরও বলেন, ‘প্রতি দু’বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। চাপ সামলাতে শেখা, বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা এবং যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া দরকার। যাতে বিশ্বকাপের আগে ওরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতে পারে।’
নতুন প্রজন্মের কথা ভেবেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন কোহলি। তরুণ ক্রিকেটারদের ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার সময় দিয়েছিলেন। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর কোহলি ছাড়া রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাও ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৪৪৩টি রান করেছেন কোহলি। গড় ৬৩.২৯। স্ট্রাইক রেট ১৩৮.৮৭। ছ’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
প্রজন্ম নিউজ২৪/টিপু
হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই
পুলিশ হত্যাকাণ্ডে প্রয়োজন হলে আবারও তদন্ত হবে: ফকরুল
পাক-আফগান সংঘাত বন্ধে যেকোন ধরনের সহযোগীতা করতে প্রস্তুত ইরান
প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির
'আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি'
দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বিএনপি নেতার নির্দেশে বন্ধ
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় গৃহবধূর লাশ উদ্ধার
র্যাংক ব্যাজ পরানো হলো নব্য আইজিপিকে