প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৬:১৪:০৭
পাবনার চাটমোহরে আরবিতে ‘আল্লাহ’ সদৃশ্য লেখা একটি চিংড়ি মাছ পাওয়া গেছে। আর তা দেখতে ভিড় করছেন ওই গ্রামের শত-শত মানুষ।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার নিমাউচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রবের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যার দিকে মাছটি একনজর দেখতে শত শত লোক ভিড় করতে থাকে। বর্তমানে মাছটি তিনি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন বলে জানা গেছে।
আব্দুর রব জানান, শুক্রবার বিকেলে মির্জাপুর বাজার থেকে আধা কেজি চিংড়ি মাছ কিনে বাড়িতে নিয়ে যান। মাছ বাড়িতে নিয়ে গেলে তার বড় বোন ওই মাছ কাটতে শুরু করেন। মাছ কাটার এক পর্যায়ে একটি চিংড়ি মাছের মাথার এক পাশে কালো দাগ দেখতে পান। প্রথমে তিনি ভালো বুঝতে পারেননি।
এরপর তার ভাই আব্দুর রবকে ডেকে ওই মাছের মাথায় কালো দাগ দেখান। আব্দুর রব তখন ভালোভাবে দেখে বুঝতে পারেন লেখাটি আরবি হরফে আল্লাহ লেখা। মুহুর্তেই এই খবর আশেপাশে ছড়িয়ে পড়ে। অন্য মাছগুলো রান্না করে খেলেও ওই মাছটিকে ফ্রিজে সংক্ষরণ করে রেখেছেন ওই পরিবারের লোকজন।
এ বিষয়ে চাটমোহর পৌর এলাকার আলেম জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আল্লাহর কুদরত। হতেই পারে এমনটা, ইতোপূর্বে আমরা মাংসে এমনটি পেয়েছিলাম।
প্রজন্মনিউজ২৪/আববাস
পাবনায় জেলি-তেলে তৈরি হচ্ছিল নকল দুধ, দুই প্রতিষ্ঠানকে শাস্তি
ওলামা দল-চরমোনাইয়ের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ
মিরপুরে পাঁচটি স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ জুলাইয়ের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন
চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার
ঢাবিতে নিকাব পরায় শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ বলার প্রতিবাদে প্রক্টর বরাবর স্মারকলিপি
এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের
আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের
কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু