প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৪৯:০৮
প্রজন্ম ডেস্ক: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী মেয়েকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ সরিষা ক্ষেতে ফেলে দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিচারক মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মাধবদী কোতয়ালীরচর নাজির দেওয়ানের ছেলে আহাম্মদ আলী দেওয়ান (৬৫), তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), ধর্ষক নুরার চাচাতো ভাই ও একই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ (৪০), মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০) ও হোসেন বাজার এলাকার মৃত মজিবুরে ছেলে গাফফার (৩৪)।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ধর্ষকসহ সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের পর বিচার চেয়ে নিহতের পরিবার মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ানের দারস্থ হয়। সেখানে ধর্ষক ও তাদের সঙ্গীরা মোটা অঙ্কের টাকা দিয়ে রফাদফার চেষ্টা করেন। ওই সময় রফাদফা না হওয়ায় ধর্ষিতার পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এর পর বুধবার রাতে বাবা আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নুরার নেতৃত্বে আরও পাঁচজন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের লোকজনসহ বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর না পেয়ে বাড়ি ফিরে যান।
তিনি বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাই- দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে নরসিংদীর এই ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক অতি দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি