প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০১:০২:১৫
গবেষণা বলছে কাউকে হাসিমুখ দেখলেই সুখি ভাবা ভুল।সাধারণ মানুষ মনে করে যারা সবার সাথে মিশতে পারে,হাসিখুশি থাকে তারাই সুখী মানুষ কিন্তু গবেষণা বলছে কোন মানুষ হাঁসিখুশি থাকা মানেই সুখি নয়।যুক্তরাষ্ট্রের ব্রাইটন এন্ড সাসেক্স মেডিকেল স্কুলের (বিএসএমএস)এর গবেষণায় এর প্রমাণ মিলেছে।গবেষণা পরিচালনা করেন শরীরভাষা বিশেষজ্ঞ,ড.হ্যারি উইচেল এটাকে সামাজিক আচরণ মনে করেন।
তিনি ১৮ হতে ৩৫ বছর বয়সী ৪৪ জন অংশগ্রহণকারী নিয়ে একটি জিওগ্রাফি কুইজ গেমের আয়োজন করেন।সেখানে ৯ টি প্রশ্ন ছিল যার উত্তর তারা ভূল দিয়েছেন।অংশগ্রহনকারী প্রত্যেককে আলাদা কক্ষে একটি করে কম্পিউটার দিয়ে মুখায়বের অঙ্গভঙ্গির ভিডিও রেকর্ড করা হয়।
এ নিরীক্ষাকে গবেষক দল মানুষ কম্পিউটার মিথোষ্ক্রিয়া বলছেন।কুইজ শেষে অংশগ্রহণকারী নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতার মাত্রা জিজ্ঞেস করা হয়,যেখানে তাদের জন্য ১২ টি আবেগ চিহ্ন ব্যবহার করা হয়।
যেমন-‘বিরক্ত’,‘কৌতূহলী’,‘হতাশ’,ইত্যাদি।ভিডিওতে ধারণ করা মুখাবয়বের অভিজ্ঞতাগুলো কম্পিউটারে বিশ্লেষন করা হয়।উহিচেল বলেন প্রকৃত হাসি হলো ভেতরের প্রফুল্লতা ও পরিতৃপ্তির প্রতিফলন।মানুষ কম্পিউটারের মিথষ্ক্রিয়ার নিরীক্ষা বলছে সুখ হাসির অঙ্গভঙ্গি দ্বারা পরিচালিত নয়।এটা সামাজিক এমনকি কম্পিউটারের সামনেও সামাজিকীকরণ থাকে।
যা হোক অংশগ্রহণকারীরা তখনই স্বাভাবিকভাবে হেসেছেন যখন কম্পিউটার তাদের বলেছে উত্তর সঠিক বা বেঠিক।মজার ব্যাপার হলো যখন কম্পিউটার তাদের উত্তর বেঠিক বলেছে তখনই তারা বেশী হেঁসেছেন।অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির সাময়ীকিতে এই নিবন্ধটি প্রকাশিত হয়েছে।
প্রজন্মনিউজ২৪/জামান
দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া বিকল্প নেই : চিফ প্রসিকিউটর
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন ইশরাক: নাসিরুদ্দীন পাটওয়ারী
‘বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা এই সরকারের নেই’
বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটাররাও এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন : রাশেদ প্রধান
আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন