প্রতিটি রেইপ আঙ্গুল তুলে দেখাবে আপনি নপুংসক

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২০ ০৪:১৭:৪৬

প্রতিটি রেইপ আঙ্গুল তুলে দেখাবে আপনি নপুংসক

যা কিছু খবর নিয়ে কয়েকদিন ধরে কাজ করছি আর বুঝতে পারছি আপনি, আমি, আমরা  নপুংসক

* মেয়েকে ধর্ষণ করেছে বাবা

* ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

* ফাদার ধর্ষণ করেছে কিশোরীকে.. টানা ৩ দিন আটকে

* মাদ্রাসার শিক্ষক শিশু ছাত্রীকে ধর্ষণ করেছে মাদ্রাসারই ছাদে

* বোনের সাবেক স্বামী তার বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ-খুন/ আত্মহত্যা

* স্বামীর সাথে নিরাপদ ভেবে বেড়াতে যাওয়া বধূটির ধর্ষণ

কোনটা কম ভয়াবহ বা বিভৎস বা কম আতংকের?!!! এই প্রতিটি ঘটনার যদি ভিডিও থাকতো আমি নিশ্চিত প্রতিটা ভিডিও আাপনাকে আতংকিত বিমর্ষ ভয়ার্ত করতো প্রতিবার। নোয়াখালীর ঘটনায় সবাই জেগেছে। কারণ এই দেশের মানুষ চোখে না দেখলে সে জিনিস ঠিক গায় মাখে না।

আজ খবর করেছি মানসিক প্রতিবন্ধী নারী যাকে এলাকার মানুষ পাগলী ডাকে.. সে শিশুর জন্ম দিয়েছে। কেমন করে সম্ভব !! কেমন করে!????  এত বিকৃতি কেমন করে সম্ভব?!! এই দেশে পতিতালয় তো আছে.. রাস্তায় এই পাগলের বাইরেও খুব সস্তায় নারীও পাওয়া যায়... কুকুর বৃত্তিয় উত্তেজনা মেটাতে .. তারপরও কেনো??!!!

কারণ এই পশুত্বের একটা আনন্দ নিশ্চয় এখন খুজে পাচ্ছে তারা । গ্রেফতার.. তারপর জামিন.. এমন কি আর??!!! সো সবাই পৌরষত্ব দেখাচ্ছে। কারণ আপনি বিচার করতে পারেন না!!!! 

আইন ও শালিশ কেন্দ্র বলছে এখন এই দেশে দিনে অন্তত ৪ জন নারী ধর্ষিত হচ্ছে। বিচার পায় ১০০ জনের মধ্যে ৩ জন!!!

নোয়াখালীর ভিডিও দেখে আমি চূড়ান্ত অসুস্থ বোধ করছি আমার গা গোলাচ্ছে। কেউকি পারবেন এদের কাউকে এমন উলঙ্গ করে পুরো দেশ ঘুরাতে!! মৃত্যুদণ্ড চাইছি না।  কারণ আপনারা তা করবেন না। আইনের প্যাচে এই নারীই উলঙ্গ হবে বারবার। আমি চাই যে অসম্মান ঐ নারী, প্রতিদিন অনেক নারী বইছে তার সমাধান হোক.. এইসব পশুকে এমন উলঙ্গ করে পুরো দেশের মানুষকে দেখান .. যাতে ঝোপের আড়ালে.. ঘরের কোনে.. বাসা .. রাস্তায় উৎ পেতে থাকা পশুরা বোঝে অন্যের অসম্মান কতখানি ভয়াবহ..তাকে, তাদের বোঝান অন্তত অসম্মান কেমন লাগে....

আর না হলে প্রতিদিন এমন হবে.. হতেই থাকবে.. প্রতিটি রেইপ আপনার দিকে আঙ্গুল তুলে দেখাবে আপনি নপুংসক।

(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

প্রজন্মনিউজ/ফরিদ

এ সম্পর্কিত খবর

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ ঘোষণা

আ’লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমাবাজি করেন

নাটোরে ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ