প্রকাশিত: ২৪ অগাস্ট, ২০১৭ ০৪:১৪:৩২
নিউজ ফিডে পরিবর্তন এনেছে পৃথিবীর শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে এই পরিবর্তনটা কেবলমাত্র ফেসবুক অ্যাপে। অ্যাপের নিউজফিড ঢেলে সাজালো ফেসবুক। কিভাবে আগের থেকে সহজ হবে নতুন এই প্ল্যাটফর্ম? নিজেদের ব্লগে সেই কথা জানিয়েছে এই মার্কিন কোম্পানিটি।
কথোপকথন
ফেসবুকে কথোপকথন আরও মজাদার করে তুলতে চেষ্টা করে যাচ্ছে। কমেন্টের মাধ্যমে কোনও পোস্টের নিচে সেই ব্যক্তি সাথে কথা বলে নেওয়া আরও সহজ হবে।
নিউজ
ফিডের লুক ও ফিল বদলে ফেলতে চলেছে ফেসবুক। কন্ট্রাস্ট বাড়িয়ে ও লিঙ্ক প্রিভিউ এর মাপ বড় করে ফেলতে চলেছে অ্যাপে। এর ফলে ফেসবুকে কিছু পড়া আরও সহজ হবে বলে জানাচ্ছে কোম্পানি।
এছাড়াও লাইক, কমেন্ট, শেয়ার বাটনগুলি আগের থেকে বড় হতে চলেছে। এছাড়াও কেউ যখন আপনার পোস্টে কমেন্ট করবে তখন আপনার পোস্টের কমেন্ট বক্সের পাশে তার প্রোফাইল ছবিটি চলে আসবে।
নেভিগেশন
অবশেষে ফেসবুকে আপনি আরও ভালো ভাবে নেভিগেট করতে পারবেন আপনার নিউজফিড। এবার কোন লিঙ্কে ক্লিক করার আগেই দেখে নিতে পারবেন কি আছে ঐ লিঙ্কে। এছাড়াও কোন পোস্টের ভিতরে থেকেই দেখে নিতে পারবেন কার পোস্টে কমেন্ট বা লাইক করছেন। নতুন ব্যাক বাটনের সাহায্যে এরপর সেখান থেকেই সরাসরি ফিরে আসতে পারবেন নিউজফিডে।
ফেসবুক জানিয়েছে তাদের এই নতুন ডিজাইনের কোন প্রভাব তাদের পেদের ট্রাফিক বা রেফারালে পরবে না।
আ’লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমাবাজি করেন
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের
নেত্রকোণায় ১২ বছরের ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
দেশে সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
বরিশালে গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি