প্রকাশিত: ২৯ মে, ২০২০ ০৮:১৯:৫৫
মহামারী করোনায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী রবিবার (৩১ মে) প্রকাশ করা হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ফেসবুক লাইভের মাধ্যমে এ ফলাফল জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রথমে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল প্রকাশ করবেন। পরে দুপুর ১২টায় ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
শুক্রবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল সংক্রান্ত সব তথ্য-উপাত্ত ই-মেইলে গণমাধ্যমে পাঠানো হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা শিক্ষামন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রজন্ম নিউজ/ নুর
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once