জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ০২:০০:২৭

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

প্রজন্ম ডেস্ক: আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।

নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড়ের কাজীপাড়া ধাক্কামারা ইউপির মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এ সম্পর্কিত খবর

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

রাজধানীতে চার দিনে ৪১ চিহ্নিত ‘চাঁদাবাজ’ গ্রেফতার

৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

জুলাইয়ে সেনা কমান্ডারের চেয়েও ইনুর নির্দেশ ছিল শক্তিশালী : প্রসিকিউটর তামিম

মানবতাবিরোধী অপরাধে ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

দুর্নীতির মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ