প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ০৩:৪৮:০২
প্রজন্ম ডেস্ক: রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির মাছের খামারে ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাংশা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ অক্টোবর গভীর রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের প্রবাসী আসাদ মন্ডলের মাছের প্রজেক্টের পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন সকালে পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।
ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের খামার গড়ে তুলেছেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার মাছের খামারে প্রবেশ করে সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড়ের কলাগাছ থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়া হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হামলাকারীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে দাবি করেন তিনি।
আসাদের চাচাতো ভাই রফিক মন্ডল বলেন, যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল লোকজন নিয়ে অস্ত্রসহ পুকুরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখা যায়।
আসাদের বাবা মোহাম্মদ আলী মন্ডল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কালাম মন্ডল তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময় চাঁদা দাবি করা হয়েছে। মঙ্গলবারও চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পাংশা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের চারপাশে থাকা তারকাঁটার বেড়া ও প্রাচীর ভাঙচুর করা হয়েছে। একই দিন রাতে ওই পুকুরের মাছ নিধন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার
আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
ঢাবিতে নিকাব পরায় শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ বলার প্রতিবাদে প্রক্টর বরাবর স্মারকলিপি
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী