বুলুর পদত্যাগের খবর গুজব, ওসমান ফারুকের পদত্যাগ রাজনৈতিক নয়- বিএনপি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ০২:৩৭:১১

বুলুর পদত্যাগের খবর গুজব, ওসমান ফারুকের পদত্যাগ রাজনৈতিক নয়- বিএনপি


প্রজন্ম ডেস্ক:  বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীনি এবং ওসমান ফারুকের পদত্যাগ রাজনৈতিক নয় বলে জানিয়েছে বিএনপি। 

বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় তিনি এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। একই সঙ্গে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

বার্তায় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।

শায়রুল কবির খান জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

অন্যদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।

তিনি বলেন, ড. ওসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তার পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।

এ সম্পর্কিত খবর

গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের

কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন

পলাতক শক্তি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে

সহিংসতা করে ঢাকায় আত্মগোপনে নেতারা, ধরতে মাঠে নামছে ডিএমপি

বুলুর পদত্যাগের খবর গুজব, ওসমান ফারুকের পদত্যাগ রাজনৈতিক নয়- বিএনপি

 ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন?

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

রামিসা হত্যা: হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল, স্ত্রী খালাস

‘প্রধানমন্ত্রীর উচিত বেগম জিয়ার সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা’

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ