ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা স্পেন কোচের

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ০৩:২৪:২৬

ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা স্পেন কোচের

প্রজন্ম ডেস্ক: বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ম্যাচের রেফারিং নিয়েও মন্তব্য করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেছেন, রেফারিকে পুরো ম্যাচে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং কোনো দলকেই সীমা অতিক্রমের সুযোগ দেওয়া যাবে না।

স্পেনের কোচের এই মন্তব্য এসেছে আর্জেন্টিনার আগের ম্যাচগুলোকে ঘিরে ওঠা বিতর্কের পর। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ম্যাচ শেষে মিশর শিবির রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তোলে।

এমনকি ওই ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ করেছিল তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, 'রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের যে বৈধ সীমারেখা আছে, তা অবশ্যই বজায় রাখতে হবে।' তবে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও স্পষ্ট করেছেন স্পেন কোচ।

তিনি বলেন, 'রেফারিদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। একই সঙ্গে আমরা জানি, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।'

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে তার কথায়। তবে সেই সম্পর্কের চেয়ে মাঠের লড়াইকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

দে লা ফুয়েন্তে বলেন, 'আর্জেন্টিনা তাদের নিজস্ব কৌশলে খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকবে শুধু নিজেদের ফুটবলে। নিজেদের খেলার মান আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।'

নিজেদের ফুটবল দর্শন থেকে বিচ্যুত না হওয়ার বার্তাও দিয়েছেন স্পেনের এই কোচ।

তিনি বলেন, 'আমরা যদি নিজেদের খেলার ধরন থেকে সরে যাই, তাহলে ভুগতে হবে। আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলতে চাই এবং কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।'

রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। দুই শক্তিশালী দলের লড়াইয়ের পাশাপাশি তার সিদ্ধান্তও ম্যাচের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
 

এ সম্পর্কিত খবর

আগামীকালের লংমার্চে নতুন যুক্ত হয়েছে তিস্তা মহাপরিকল্পনার দাবি: গোলাম পরওয়ার

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমান মন্ত্রী

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: জামায়াত আমীর

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষা‌ৎ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান

এসআরবি নামে যাত্রা শুরু করল র‍্যাব

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ইসলামী ব্যাংকে তৃতীয় দিনের মতো চলছে পাল্টাপাল্টি অবস্থান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ