বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬ ০২:২৮:২২

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে

প্রজন্ম ডেস্ক: সুযোগ এসেছিল শুরুতেই, তবে স্পট কিকে ব‍্যর্থ হলেন ব্রুনো গিমারাইস। পরে লম্বা সময় আক্রমণে আধিপত‍্য করল ব্রাজিল। কিন্তু শেষটায় জ্বলে উঠলেন আর্লিং হলান্ড। দুমড়ে মুচড়ে গেল ব্রাজিলের সব স্বপ্ন। অসাধারণ এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল নরওয়ে।

নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি ২-১ গোলে জিতেছে নরওয়ে। ধরে রেখেছে ব্রাজিলের বিপক্ষে আধিপত‍্য। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন দলটির সবচেয়ে বড় তারকা হলান্ড।

চলতি আসরের আগে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কোনো জয় ছিল না, তারাই এবার জিতল টানা দুটি ম্যাচ। প্রথমবারের মতো উঠল কোয়ার্টার-ফাইনালে।

নরওয়ের এই স্মরণীয় সাফল্যের মূল নায়ক হলান্ড। তবে, ম্যাচ জুড়ে দুর্দান্ত সব সেভ করে পার্শ্বনায়ক অবশ্যই গোলরক্ষক আরিয়ান হশল নিলাদ। শুরুতেই ব্রুনো গিমারাইসের পেনাল্টি শট আটকে প্রতিপক্ষকে বড় একটা ধাক্কা দেন তিনি। যেখান থেকে আর সাফল্যের পথের দেখা পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্লাব ফুটবলের অবিশ্বাস্য সফল কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে বিশ্বকাপের শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখছিল সেলেসাওরা। দলে দারুণ সব ফুটবলারের সমাহারও ছিল তাদের; কিন্তু বিশ্ব জয়ের মতো শক্তিশালী ও সুসংগঠিত দল তারা হয়ে উঠতে পারেনি।

চোট কাটিয়ে পূর্ণ ফিটনেস পাওয়ার লড়াইয়ে থাকা নেইমার দলকে উদ্ধার করতে মাঠে নামলেন, কিন্তু পারলেন না দলকে বাঁচাতে। শেষ দিকে পেনাল্টি থেকে জালের দেখা অবশ্য পেলেন তিনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

প্রথমার্ধের ছয় মিনিট যোগ করা সময়ে দুই দলই এগিয়ে যাওয়ার পরিষ্কার সুযোগ পায়।

এই নিয়ে বিশ্বকাপে নিজেদের সবশেষ সাতটি নকআউট ম্যাচের প্রতিটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে হারল ব্রাজিল।

আর নরওয়ের বিপক্ষে এই পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই হারল ব্রাজিল, বাকি দুটি ড্র। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে লাতিন আমেরিকার দলটিকে একই স্কোরলাইনে হারিয়েছিল নরওয়ে।

এ সম্পর্কিত খবর

প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের 

ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত অন্তত ৫৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বস্তির বাংলাদেশ হারাতে বসেছি: মিয়া গোলাম পরওয়ার

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি, চাপে পড়ে নয়

বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

 জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ