প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬ ০২:২৬:৫৮
প্রজন্ম ডেস্ক: ‘গতকালের খেলায় মিশরের সঙ্গে ফিফা জিতেছে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন।
ড. আসিফ নজরুল লিখেছেন, ‘গতকালের খেলায় মিশরের সঙ্গে ফিফা জিতেছে। এর আগের দিনও ফিফার খেলা ছিল। সেদিন অবশ্য ফিফা হেরে গেছে বেলজিয়ামের কাছে।’
তিনি আরও লেখেন, ‘এবারের বিশ্বকাপে খেলছে ৪৯টি দল। ৪৮টি দেশ + ফিফা!’
গত ২৪ জুন একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান।’ যদিও ইরান বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
গতকাল লিওনেল মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে কাঁদিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থাকার পরও মেসির গোল ও অ্যাসিস্টে ম্যাচে ফেরে চ্যাম্পিয়নরা।
পরে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার পর থেকেই ফিফার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছেন নেটিজেনরা।
বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ
‘জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না’: রাকসু জিএস আম্মার
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়
প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বস্তির বাংলাদেশ হারাতে বসেছি: মিয়া গোলাম পরওয়ার
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি, চাপে পড়ে নয়
বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট
আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী