আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫৯:২৪

আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল

প্রজন্ম ডেস্ক:  ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই ম্যাচ শেষে লিওনেল মেসির সঙ্গে আবেগঘন এক মুহূর্তে দেখা গিয়েছিল লামিনে ইয়ামালকে। এবার সেই সাক্ষাতের কথা প্রকাশ করেছেন স্পেনের তরুণ তারকা।
 
স্পেন-আর্জেন্টিনা ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে জয় পায় স্পেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপজয়ী হন ইয়ামাল। অন্যদিকে ৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে হতাশার মধ্য দিয়ে। ম্যাচ শেষে স্পেনের উচ্ছ্বাসের মাঝেও ইয়ামাল মেসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন।

‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ফুটবলের জন্য তুমি যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।’

মেসির সঙ্গে ইয়ামালের সম্পর্ক নিয়ে আরেকটি আলোচিত বিষয় হলো বহু বছর আগের সেই ছবি, যেখানে শিশুবয়সী ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনকে ঘিরে তুলনা শুরু হয়।

ইয়ামাল জানান, শুরুতে তিনি ছবিটি প্রকাশ্যে রাখতে চাননি। তার বাবা ফেসবুকে ছবিটি পোস্ট করলে সেটি সরিয়ে দিতে বলেছিলেন তিনি। কারণ, তার ভয় ছিল- মানুষ তাকে নিজের পরিচয়ে দেখার বদলে সবসময় মেসির সঙ্গে তুলনা করবে। ইয়ামাল বলেন, ‘আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়। আমি শুধু নিজের জায়গায় যতটা দূর যেতে পারি, যেতে চেয়েছিলাম।’

এ সম্পর্কিত খবর

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল

হামলায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য​ ইয়াবাসহ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ