১০ তলা থেকে পড়ে ইব্রাহিমের মৃত্যু: লাশ আটকে ছিল কার্নিশে

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০২:৪৪:১৩

প্রজন্ম ডেস্ক:  রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার এলাকার ৫৩ নম্বর বাড়ির সেরিনা আস্থা টাওয়ারে এক দুর্ঘটনায় ইব্রাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, ভবনের ১০ম তলার ছাদ থেকে পড়ে তার লাশ ২য় তলার কার্নিশে আটকে ছিল।  পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফসির উদ্দিন জানান, ১০ম তলার ছাদ থেকে পড়ে একটি শিশু ভবনের ২য় তলার কার্নিশে আটকে রয়েছে, এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

পরে শিশুটির লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শরীয়তপুর থেকে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে পূর্ব রাজাবাজারের ওই ভবনের ৭ম তলায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল ইব্রাহিম ও তার পরিবার।

একপর্যায়ে শিশুটি ভবনের ছাদে যায়। ছাদের প্রায় তিন ফুট উচু রেলিং অতিক্রম সে নিচে পড়ে যায় এবং ২য় তলার কার্নিশে আটকে থাকে।

শিশু ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সে কার সঙ্গে ছাদে গিয়েছিল এবং কীভাবে নিচে পড়ে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ