প্রকাশিত: ৩০ অগাস্ট, ২০২৬ ০১:৪৩:৪৩ || পরিবর্তিত: ৩০ অগাস্ট, ২০২৬ ০১:৪৩:৪৩
প্রজন্ম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় চালকসহ একটি বাস আটক করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আটক চালকের নাম মো. সাইফুল (২৬)।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি বাসের চালক এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয়। পরে বাসটিকে ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ আটক করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক চালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।
গভীর রাতে ৭টি ঘোড়া জবাই করে মাংস নিলেও, নিতে পারেনি তিনটির
পথচারীকে চাপা দিয়ে হত্যা, পালানোর সময় চালকসহ বাস আটক
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা
মানবাধিকার কমিশন বিলকে বিতর্কিত বলে সংসদীয় কমিটির বৈঠক বর্জন জামায়াতের
‘বিএনপি কর্মীর’ ঘুসিতে যুবদল নেতার মৃত্যু
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে: প্রধানমন্ত্রী