মিরপুরে জামায়াতের মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ০৩:০৫:২৭

মিরপুরে জামায়াতের মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত

সাবিক ওমর সবুজ, ঢাকা:  আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মিরপুর দক্ষিণ জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন বিকালে) মিরপুর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়েজনে  ১১ নং  ওয়ার্ডে এ ক্যাম্পেইন করা হয়।

কমিশনার প্রার্থী (১১ নং ওয়ার্ড) এ কে এম কামরুল আহসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও যুব বিভাগের সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, সেক্রেটারি রাকিবুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ও অফিস সম্পাদক রবিউল ইসলাম, মিডিয়া সম্পাদক শাহাবুল আলম,তারবিয়াত ও যুব সম্পাদক আমির হোসেন বাবলু, কর্মপরিষদ সদস্য তারিকুল ইসলাম, সাদ বিন জাফর প্রমুখ।

ওয়ার্ড সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সিদ্দিকুর, ইন্জিনিয়ার মুয়াজ্জিম হোসেন, তাজুল ইসলাম, মনির হোসেন, আব্দুল মজিদ, মুহাম্মাদ ইউনুস, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, রুহুল আমীন, মোজাম্মেল হোসেন প্রমূখ।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সলিমুল্লাহ মজুমদার, খলিলুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ডা. মঈন উদ্দিন বলেন,মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি ধর্মপ্রাণ দেশের সমাজব্যবস্থায় কোনো ধরনের নেশাকে প্রশ্রয় দেওয়া যায় না। 

অনুষ্ঠানের সভাপতি ও কমিশনার প্রার্থী (১১ নং ওয়ার্ড) এ কে এম কামরুল আহসান মুরাদ বলেন, তরুণদের নৈতিক শিক্ষার অভাব এবং অপসংস্কৃতির বিস্তারের কারণে অপরাধ বাড়ছে। কুরআনের ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হলে মাদক ও বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

এ সম্পর্কিত খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ