প্রকাশিত: ২২ অগাস্ট, ২০২৬ ০৩:৩১:৪৯
সাবিক ওমর সবুজ,ঢাকা থেকে:রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে ইউনিট প্রতিনিধি শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার একটি অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর দক্ষিণ থানার অফিস সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় ও থানার সেক্রেটারি ও মহানগরী মজলিশে শূরা সদস্য মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাও. মাহফুজুর রহমান।
বৈঠকে দারসুল কুরআন পেশ করেন মিরপুর জোনের ওলামা বিভাগের মাওলানা হাবিবুর রহমান।তিনি আত্মগঠন, দাওয়াতি মনোভাব এবং সমাজে ইসলামের আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, উবায়দুর রহমান, মোহাম্মদ ইউনুস ও মাওলানা তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনের ভিত্তি হলো সুসংগঠিত ইউনিট। এজন্য ইউনিট প্রতিনিধিদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত শিক্ষা, পারস্পরিক যোগাযোগ, দাওয়াতি তৎপরতা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে দাওয়াতি কাজ ব্যাপকভাবে সম্প্রসারণ, ইউনিট পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ
মিরপুরে দক্ষিণ জামায়াতের ইউনিট প্রতিনিধিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
৬ দশকেও রাবি লাইব্রেরিতে জায়গা হয়নি প্রতিবন্ধী শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার: বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ