বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৬:২৯

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রজন্ম ডেস্ক:সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বজ্রপাতের কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

এ সম্পর্কিত খবর

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের 

ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত অন্তত ৫৬

২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: রিজভী

সরকারের কার্যকর ভূমিকা না থাকায় হাম মহামারি আকার ধারণ করেছে: গোলাম পরওয়ার

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ