প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৭:৪২
পিএসসির মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ দিতে কমিটি গঠন করে তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। তিনি দাবি করেছেন, এ উদ্যোগের মাধ্যমে বিএনপি সরকার ‘নির্লজ্জ দলীয়করণের’ আরেকটি নতুন ফন্দি করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ করেন শফিকুল ইসলাম মাসুদ।
স্ট্যাটাসে তিনি লেখেন, ফ্যাসিস্টদের অনুসরণ করে বিএনপি সরকারের আরেক নতুন ফন্দি- পিএসসির মাধ্যমে নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে কমিটি বসিয়েছে উপসহকারি কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ সংক্রান্ত কমিটির নামে মূলত বিএনপি সরকার নির্লজ্জ দলীয়করণের আরেকটি নতুন ফন্দি আটার অপচেষ্টা চালাচ্ছে। অবশ্যই এটা কারো জন্যই কল্যাণকর হবে না।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, সবচেয়ে বেশি বিস্ময় এমন আশঙ্কার ব্যাপার হচ্ছে ত্বরান্বিত করার নামে তাড়াহুড়া করে নিজেদের দলীয় লোক নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। সবাইকে সচেতন- সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ সাধ্যমত কথা বলব সংসদে একই সাথে রাজপথে।
ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের