ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৯:৩৭

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

প্রজন্ম ডেস্ক:  অধিকৃত পশ্চিম তীরের এল এলাকায় নতুন করে বসতি নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি নির্মাণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশ বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি লঙ্ঘন এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে।

বাংলাদেশ বলেছে, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়, বরং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতাকেও ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি এটি একটি কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করছে।

ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে—এমন কর্মকাণ্ড ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সংগত, পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ সম্পর্কিত খবর

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী 

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ