আমিরাতের ওপেক ছাড়ায় লাভ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৫:০৩:১৩

আমিরাতের ওপেক ছাড়ায় লাভ যুক্তরাষ্ট্রের

সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ উপহার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আগামী মাসে এই জোট ত্যাগের চূড়ান্ত ঘোষণা কার্যকর হতে যাচ্ছে।

আমিরাতের ওপেক ত্যাগের পেছনে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের নীতিগত বিরোধ বড় কারণ হিসেবে কাজ করছে। যেখানে রিয়াদ তেলের দাম ধরে রাখতে উৎপাদন কমানোর পক্ষে, সেখানে আমিরাত বেশি পরিমাণে তেল উত্তোলন ও রপ্তানি করে মুনাফা বাড়ানোর পক্ষপাতী।

জ্বালানি বিশ্লেষক আর্নে লোহম্যান রাসমুসেন বলেন, সংযুক্ত আরব আমিরাত সবসময় তেলের পরিমাণের ওপর জোর দেয়, আর সৌদি আরব জোর দেয় দামের ওপর। এ দুই দেশের টানাপোড়েন দীর্ঘদিনের।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক কারণের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য বেশি প্রবল। 

আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এলেন ওয়াল্ড মনে করেন, ইরান থেকে সুরক্ষার বিনিময়ে ট্রাম্পের দীর্ঘদিনের বৈরী এই জোটকে (ওপেক) দুর্বল করতেই সম্ভবত আমিরাত এই পদক্ষেপ নিয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সাথে আমিরাতের কোনো বড় প্রতিরক্ষা চুক্তি হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের বেরিয়ে যাওয়া ৬৫ বছরের পুরনো এই জোটের অস্তিত্বের জন্য বড় হুমকি। বিশ্লেষকরা একে ওপেকের জন্য একটি ‘মৃত্যুঘণ্টা’ হিসেবেও অভিহিত করেছেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

আর্জেন্টিনাকে পাত্তা না দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা স্পেন কোচের

বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী

বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ইরান- যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ভেস্তে যাবার শঙ্কা

গোল সংখ্যা সমান: কেন মেসির চেয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ