প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ০৩:৫২:২৭
প্রজন্ম ডেস্ক: সৌদি আরবের রাজ পরিবারের সদস্য ও যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদকে গত বছর লন্ডনের একটি বিলাশবহুল ফ্লাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মাত্র ২৯ বছর বয়সী এ যুবরাজের মৃত্যু ওই সময় অনেক প্রশ্নের জন্ম দেয়। অবশেষে দীর্ঘ তদন্তের পর জানা গেছে মদ্যপান ও নেশাদ্রব্য সেবনের কারণে হার্ট অ্যাটাকে এই যুবরাজের মৃত্যু হয়েছে।
তাকে ফ্লাটের বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, করনার অফিস যুবরাজের মৃত্যুর কারণটি নিশ্চিত করেছে।
২০২৫ সালের ২৫ নভেম্বর লন্ডনের ম্যারিয়ট হোটেল কেনসিংটোন থেকে আব্দুল্লাহ বিন ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের এক ক্লিনার তার ৬০০ পাউন্ডের স্যুইট রুমে গিয়ে দেখেন রুমটি লক করা। এরপর হোটেলের কর্মীরা দ্রুত সময়ে ইমার্জেন্সি সার্ভিসকে খবর দেন। কিন্তু এর মধ্যেই অনেক দেরি হয়ে যায়। প্যারামেডিকরা এসে যুবরাজকে আর বাঁচাতে পারেননি।
করনার অফিস যুবরাজের মৃত্যুকে একটি দুর্ঘটনাজনক মৃত্যু হিসেবে অভিহিত করেছে।
পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে এ যুবরাজ মদপান করেছিলেন। এরপর তার হার্টঅ্যাটাক হয়। এরসঙ্গে তিনি অন্য আরও নেশাদ্রব্য সেবন করেন। এতে তার শরীরে প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম টক্সিকোলজি পাওয়া যায়।
পরীক্ষায় আরও দেখা গেছে তার শরীরে কোনো রোগ ছিল না। কিন্তু অতিরিক্ত মাদক সেবনের কারণে তার হার্ট বন্ধ হয়ে যায় এবং এতে তার মৃত্যু হয়।
সূত্র: স্কাই নিউজ
‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে
চট্টগ্রামে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত
জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা: সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর
হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্কটি ছিল মূলত সরকারকেন্দ্রিক
চট্টগ্রামে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি
সাবেক বিচারপতি-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫০ জন যোগ দিলেন জামায়াতে
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি জিডি হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা