প্রকাশিত: ০৯ অগাস্ট, ২০২৬ ০৪:২৯:১৪
প্রজন্ম ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিনে বিএনপি প্রতিনিধি দলের কাছে দুটি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। একইসঙ্গে দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে বলেও জানান তিনি।
রোববার (০৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, আজকে থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নূরুল ইসলাম মণি এই দুইজন এসে দুটি ফরম নিয়েছেন। এখন পর্যন্ত অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।
ভোটার তালিকার হালনাগাদ তথ্যের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। সেই অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি ঘোষিত সময়ে অনুষ্ঠিত হয়, তবে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, সে ক্ষেত্রে পরবর্তী আপডেটেড তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালার অগ্রগতি সম্পর্কে সিনিয়র সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধাপের নির্বাচনের আচরণ বিধিমালা রয়েছে। এছাড়া আইন সংক্রান্ত অন্যান্য নথি প্রক্রিয়াধীন রয়েছে; যা সম্পন্ন হওয়া মাত্রই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার
মাদরাসাশিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টার অবরোধে ১৫ কি.মি যানজট
সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্রেপ্তার
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’
আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ
উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে