প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৭:০৬:৩৬
শ্রীলংকার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে ফেরার পথে তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ উচ্চশক্তির ‘কুশ’ নামক মাদক উদ্ধার করা হয়।
কর্মকর্তারা জানান, প্রতিটি লাগেজের ভেতর কৃত্রিম দেয়াল তৈরি করে প্রায় ৫ কেজি করে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। এই মাদকগুলো শিক্ষা উপকরণ এবং মিষ্টির প্যাকেটের ভেতরে রাখা ছিল যাতে কারো নজরে না আসে।
গ্রেফতারকৃত ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। এই ভ্রমণের আয়োজক হিসেবে পরিচিত আরেকজন ভিক্ষুকে কলম্বোর উপকণ্ঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তারা ভিক্ষুদের মোবাইল ফোনে সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি ও ভিডিও খুঁজে পেয়েছেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ভিক্ষুরা সম্ভবত জানতেন না যে তাদের ব্যাগে আসলে কী রয়েছে। তাদের অজান্তেই তাদের বাহক হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
শ্রীলংকার ইতিহাসে এর আগে কখনো বিমানবন্দরে এত বড় সংখ্যক ভিক্ষু মাদক পাচারের অভিযোগে একসঙ্গে ধরা পড়েননি। রোববার (২৬ এপ্রিল) তাদের আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সূত্র: বিবিসি
প্রজন্মনিউজ২৪
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’
পলাতক কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে
ফিল্মি কায়দায় বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ
স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার
পথচারীকে চাপা দিয়ে হত্যা, পালানোর সময় চালকসহ বাস আটক
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি
দেশে সারের সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা