প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৯:৩২:০৮
কক্সবাজারের উখিয়ায় ২৮২ রাউন্ড রাইফেল ও মেশিনগান (এমজি) এর গুলি এবং একটি দেশীয় দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ও অস্ত্র ফেলে পালিয়ে যায়।
শনিবার বিজিবির উখিয়ার (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাহারপাড়া এলাকায় অভিযান চালায়।
বিজিবির ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবির দাবি, পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি দাবি করেন।
প্রজন্মনিউজ২৪
২৮২ রাউন্ড গুলি উদ্ধার বিজিবির
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
খেলার মাঠে বাছুর ঢোকায় মারধর, পরে মৃত্যু
বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু, আহত
ট্রাম্পের নৈশভোজে গুলি, কে এই টমাস অ্যালেন?
মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ