বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০১:১৫:০৪

প্রজন্ম ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, “বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই তারা এ দেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে; এ দেশের জনজীবনকে পেছনের দিকে নিয়ে গেছে।”

আজ শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত  ‘জুলাই শহীদ ও যোদ্ধা’ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জকসু ভিপি বলেন, “৯০-এর দশকেও সারের জন্য আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। বর্তমানেও তেলের জন্য যখন জনজীবন বিপর্যস্ত, বিদ্যুতের জন্য দেশের মানুষের হাহাকার, গ্যাসের অভাবে উৎপাদনশীল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হাজার কোটি টাকা ঋণ করে ব্যাংকগুলোকে দেউলিয়া করার পথে; ঠিক তখনই সরকার তাদের সকল ব্যর্থতাকে ঘোচাতে ক্যাম্পাসগুলোতে নেড়ি কুকুরের মতো ছাত্রদল নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।”

সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আজকে আমরা এ মঞ্চ থেকে ঘোষণা করতে চাই—সরকার যদি তাদের অঙ্গীকারগুলো ভুলে যায়, জুলাই বিপ্লবীদের অবদান ও জুলাই সনদকে ভুলে যায়, তাহলে এ দেশে আবারও জুলাই বসন্ত নেমে আসবে। আবারও হাজারো তরুণ জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে, তখন পালানোর পথ খুঁজে পাবেন না। তাই সময় থাকতে দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাসহ জুলাই সনদ ও গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এ সম্পর্কিত খবর

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখলরুল

জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর

গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: পরওয়ার

‘৭২-এর সংবিধান মোতাবেক হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

ভিনদেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন: জাকসু জিএস

বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

বিএনপির বিরুদ্ধে জামায়াতের এমপির গাড়িতে হামলার অভিযোগ  

যে কারনে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সোহরাওয়ার্দীতে চলছে জামায়াতের ‘জুলাই শহীদ ও যোদ্ধা’ সমাবেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ