প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:৫৮:১৬
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ২৪ ঘণ্টা পর ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মুফতি মো. শামছুদ্দিন আহমেদ চাঁদপুর পৌরসভার উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে মসজিদের ইমাম।
এতিমখানার বাবুর্চি জানান, শনিবার জোহরের পর নদীতে গোসল করতে গিয়েছেন। আছরের নামাজের সময় হলেও হুজুর না আসায় নদীর পাড়ে দেখি দেখেন হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। বিষয়টি তিনি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমানকে জানায়। তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান।
পরবর্তীতে আজ দুপুরে লাশ পেয়ে দাফনের ব্যবস্থা করেন তারা।
প্রজন্মনিউজ২৪
শাহবাগ থানায় শিক্ষার্থী-সাংবাদিকদের হামলায় গ্রেপ্তারের দাবি
জুলাই আহত-১৭ বছর নির্যাতিতদের মুখ দেখানোর জায়গা নেই
বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু, আহত
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাবি অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ
বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচারের প্রত্যাশা