প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০২:০১:৩৬
প্রজন্ম ডেস্ক: এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পরিচয় তুলে ধরা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক টাইমস’ এবং ‘সিবিসি নিউজ’ সন্দেহভাজন বন্দুকধারী ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন শনাক্ত করেছে।
ধারণা করা হচ্ছে, এই তথ্যটি সন্দেহভাজন বন্দুকধারী যখন নৈশভোজ অনুষ্ঠানের আগে ওয়াশিংটন হিলটনে চেক-ইন করেছিলেন, তখন দেওয়া তথ্য থেকেই পাওয়া গেছে।
তার ওই হোটেলে একটি কক্ষ ছিল এবং তিনি নিজেকে ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা কোল টোমাস অ্যালেন হিসেবে পরিচয় দেন। তার বয়স ৩১ বছর।
সন্দেহভাজন আটক ব্যক্তিকে ‘খুবই অসুস্থ মানসিকতার মানুষ’ হিসেবে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান না এই অসুস্থ মানুষগুলো, এই গুন্ডারা, এই ভয়ংকর মানুষগুলো আমাদের জীবনের ধরণ বদলে দিক, আমরা যা করি তার গতিপথ বদলে দিক।
এর আগে শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে ‘গুলির’ ঘটনা ঘটে।
গুলির শব্দ শোনার পর ট্রাম্প ও স্ত্রী মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ও ফাস্ট লেডিসহ অন্যান্য অতিথিরা অক্ষত আছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন।
সূত্র: আল-জাজিরা
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাবি অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ
বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচারের প্রত্যাশা
নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে শিক্ষার্থীরা, ভাইরাল হতে চায়
১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান
ট্রাম্পের নৈশভোজে গুলি, কে এই টমাস অ্যালেন?
তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান