এনসিপিতে যোগ দিলেন ইসহাক-ফ্লোরা-কাফি-রনি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৩২:৪০

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-ফ্লোরা-কাফি-রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর কাফি, মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ফ্লোরা।  

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তারা যোগ দেন। 

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় একাধিক মামলার আসামি হন। যার সংখ্যা ছিলো প্রায় তিন শতাধিক।  

পরবর্তীতে বিভিন্ন মামলায় আদালত থেকে তিনি খালাস পান। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

একই সাথে এনসিপিতে যোগ দেন মহিউদ্দিন রনি। তিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। বিভিন্ন প্রতিবাদী ভূমিকা তাকে তরুণদের মাঝে আলাদা জায়গা দিয়েছে। 

অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ও কন্টেন্টভিত্তিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। 

এসময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুনদের বরণ করে নেন। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ