প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৪:২৭:৩৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনকে জিম্মি করে সোনা, নগদ টাকাসহ অন্যান্য মালপত্র লুট করে তারা। এ ঘটনায় দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ডাকাতদল বড়মনোহরদী গ্রামের আনারুল হকের বাড়িতে গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি সোনা লুট করে। চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে আনিছুর ও আইয়ুবুরকে জখম করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, রাত দেড়টার দিকে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী এলাকায় বাদল মোল্লার বাড়িতে ডাকাতদল প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি সোনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন থানার ওসি।
প্রজন্মনিউজ২৪
জামায়াতে আমীরের সাথে জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
পরীক্ষা সুন্দর হয়েছে দাবি শিক্ষামন্ত্রীর
আ. লীগ নেতাকে নিতে পুলিশের উপর হামলা
এক রাতেই দুই বাড়িতে ডাকাতি ও আহত
বিএনপি নেতার বিরুদ্ধে নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ
‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত: ডা. মাহমুদা মিতু
নারী আসনে কেন মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী, জানাল জামায়াত