নিউজিল্যান্ডের  বিপক্ষে শান্তর পর লিটনের ফিফটি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০২:১৬:৫০ || পরিবর্তিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০২:১৬:৫০

নিউজিল্যান্ডের  বিপক্ষে শান্তর পর লিটনের ফিফটি

প্রজন্ম ডেস্ক: সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে সেই চাপ সামলে নেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। ইতোমধ্যেই ফিফটি তুলে নিয়েছেন এই দুই ব্যাটার। তাতেই শুরুর চাপ সামলে এগোচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬৬ রান। এখন ব্যাট করছেন শান্ত ও লিটন।

চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। তাতেই বাড়তে থাকে বাংলাদেশের ইনিংস।

এ সম্পর্কিত খবর

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ: এমপি কামাল

আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ধানমন্ডি-৩২সহ রাজধানী জুড়ে জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

আ. লীগের ‘মাথা উঁচু’ হতে হলে সবার স্মৃতিশক্তি হারাতে হবে: ডা. জাহেদ

বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: রিজভী

বিশ্ববাজারে কমল তেলের দাম

কাতারে ৫ প্রবাসীর মৃত্যু: সরকারি খরচে লাশ ফিরিয়ে আনার দাবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ