শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ০২:১৩:১১ || পরিবর্তিত: ২৪ নভেম্বর, ২০২৬ ০২:১৩:১১

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ

প্রজন্ম ডেস্ক: ভারতসহ বিভিন্ন দেশে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ও জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে প্রচারিত বক্তব্যকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ আখ্যা দিয়ে তিনি স্পষ্টভাবে জানান, দেশে ফিরলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। 

শামা ওবায়েদ বলেন, পলানোর পর থেকে সংশ্লিষ্ট নেত্রীর অবস্থান বা চেহারা কারও জানা নেই এবং তিনি কোথায় যাবেন বা কী করবেন তা অপ্রাসঙ্গিক। তবে ওসমান হাদির হত্যাকারীসহ জুলাই-আগস্টে খুন, গুম ও রক্তপাতের সঙ্গে জড়িত এবং হত্যার নির্দেশদাতাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ রয়েছে।

আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রচারণা কেবল সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার একটি পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়। নেতাকর্মীদের ফেলে রেখে পলায়নের পর এখন দেশে অস্থিতিশীলতা বা তাণ্ডব তৈরির চেষ্টা অর্থহীন বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলেও জানান তিনি।

পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন ও আবেদনের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১৯৭২ সালের সংবিধানের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, কোনও ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত হলে সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা কোনও ধরনের নথিপত্র দিতে বাধ্য নয়। সংবিধানের এ বিধানের কোনও ব্যত্যয় ঘটবে না বলেও স্পষ্ট করা হয়।

এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর আইনি এখতিয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের প্রতিটিই বাংলাদেশের ভূখণ্ড (টেরিটরি) হিসেবে বিবেচিত। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি দেশের বাইরেও ওই মিশনগুলোর যেকোনও একটিতে গেলে সেখানেই তাকে গ্রেফতার করা হবে।

এ সম্পর্কিত খবর

বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেয়া হবে, ঋতুকেন্দ্রিক ঐক্য টেকসই নয়

ভাগ্যিস শেখ হাসিনা বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা 

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ

পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব: শিশির মনির

সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির

বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই: রুমিন ফারহানা

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষ

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

পাকিস্তান সফরে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ