বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই: রুমিন ফারহানা

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ০৩:৩৪:৩১

বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই: রুমিন ফারহানা

প্রজন্ম ডেস্ক: বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করি না।’

পরিশেষে তিনি লিখেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।
 

এ সম্পর্কিত খবর

পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব: শিশির মনির

সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির

বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই: রুমিন ফারহানা

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

পাকিস্তান সফরে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আ’লীগ সহিংসতার পথে গিয়ে নিজেরাই ফাঁদে পা দিয়েছে: শফিকুল আলম

সিডনিতে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত আমির

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছে এনসিপি, অংশ নিচ্ছেন ৪ জন

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ