প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৭:৩৪:২৬
ফরিদপুরের ভাঙ্গায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে বিদেশে পাচার করে বিপুল অঙ্কের টাকা ও জমি আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মিনহাজ মিয়ার বাবা মনিরুজ্জামান মিয়া বাদী হয়ে চারজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেছেন।
বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চক্রের সদস্য জসিম সরদার নামে একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার আসামিরা হলেন- মানবপাচারকারী চক্রের প্রধান মনির সরদার (৪৮), তার স্ত্রী পপি আক্তারী (৩৫), তার দুই সহযোগী জসিম সরদার (৪৭) ও রেজাউল কাজী (৫৫)। এদের সবার বাড়ি ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে।
অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় অবস্থানরত মূল আসামি মনির সরদারের নির্দেশে তার স্ত্রী ও সহযোগীরা বাংলাদেশে বসে অর্থ সংগ্রহ ও বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন এবং বিভিন্নভাবে ফাঁদে ফালান।
মামলার বাদী মনিরুজ্জামান মিয়া বলেন, গত ২০২৫ সালের অক্টোবর মাসে প্রথম দফায় ২৬ লাখ টাকা পরিশোধ করি। এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে মিনহাজ মিয়াকে ঢাকা থেকে সরাসরি ইতালি না পাঠিয়ে দুবাই হয়ে লিবিয়ায় নিয়ে আটকে রাখে। পরবর্তীতে মিনহাজকে মাফিয়ার হাতে তুলে দিয়ে আমাদের কাছে নির্যাতনের ভিডিও পাঠায় এবং আরও ৬ লাখ টাকা দাবি করা হয়। নির্যাতনের ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে ৭ শতাংশ জমি রেজিস্ট্রি ও নগদ অর্থসহ নগদ ৬ লাখ টাকা তুলে দিই। আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। চক্রটি পরে আরও ১৮ লাখ টাকা দাবি করেন।
তিনি আরও জানান, ৩২ লাখ টাকা নেওয়ার পরও আমার ছেলেকে দেশে ফেরত না পাঠিয়ে পুনরায় আরও টাকা দাবি করা হয়। বর্তমানে আমার ছেলের সঙ্গে আমাদের প্রায় ৪ মাস ধরে কোনো যোগাযোগ করতে পারি নাই। আমাদের ধারণা টাকার জন্য আমার ছেলেকে হত্যা করেছে। আমি এ ঘটনা সঠিক বিচার চাই।
তিনি আরও বলেন, এই চক্রটি অনেক মানুষের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অনেক লোকজনের কোনো হদিস পাওয়া যায়নি।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, মানবপাচার প্রতিরোধ আইনে চারজনকে আসামি করে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জসিম সরদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বিষয়টি মানবপাচার চক্রের আন্তর্জাতিক সংযোগ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে পুরো ঘটনার প্রকৃত চিত্র জানা যাবে।
প্রজন্মনিউজা২৪
ঐক্য ভাঙলে আবার দাদারা চলে আসবে: স্পিকার
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু
ইবিতে শিক্ষিকা হত্যা বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা
৩৫ মোসাদ সদস্যকে আটকের দাবি ইরানের
ট্র্যাপে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক