পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৫:২৬:১৯

পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে পানিতে ডুবে দুই ভাই তামিম (১২) ও ফাহিম (১৩) মৃত্যু হয়েছে। তারা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

তারা মায়ের সাথে বড় আদিমপুর নানার বাড়িতে থাকতো। 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু তামিম ও ফাহিম। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২ টার দিকে পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখেন স্থানীয়রা। তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ