প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৯:২২:২৬
দেশের মানুষ মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। এ ঐক্য যেন আর না ভাঙে। ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে। তারা আবার আগের মতো লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চাইবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি ছাত্রসমাজকে ধন্যবাদ জানাই। তারা মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের উন্নয়নের পথকে সুগম করেছে।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে। অন্যায়, অবিচার, লুটপাট, সন্ত্রাস করলে কী হয় ফলাফল তো দেখেছেন। ছয় বারের এমপিকে ঘর থেকে বের হতে দেয়নি। তারা ভাবছে এভাবে দিন যাবে। সেজন্য আল্লাহর গজর তাদের ওপর পড়েছে।’
স্পিকার বলেন, ‘দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করবেন না। জামায়াতে ইসলামী ভদ্র লোকের দল সংসদে তারা খুব ভালো ব্যবহার করে। এক সময় তারা আমাদের মিত্র দল ছিল। তাদের অনুরোধ করব আপনারা-বিএনপি মিলেমিশে চলবেন।’
তিনি বলেন, ‘সরকারি দল জনগণকে আশ্বস্ত করতে হবে এটা আওয়ামী লীগ না। আমরা সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করব না।
সংবর্ধনা অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোম্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪
হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা
ঐক্য ভাঙলে আবার দাদারা চলে আসবে: স্পিকার
সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত ২ জেলে উদ্ধার, আটক ১
কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
সংরক্ষিত আসনে জামায়াতের ১০ নারী চূড়ান্ত
সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্ত করে দাবি মির্জা ফখরুলের
বাড়ি ফেরছেন হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা
যুদ্ধবিরতি হলে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে: ইরান