প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৮:০৯:০৪
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে স্থানীয় এক চিকিৎসকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে হঠাৎ টিনসেড কলোনির একটি কক্ষে আগুন দেখা যায়। পরে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা বলেন, আগুনের খবর পেয়ে আমাদের টিম সেখানে গিয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রজন্মনিউজ২৪
ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত
বিয়ে ও তালাক নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৭
জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ঐক্য ভাঙলে আবার দাদারা চলে আসবে: স্পিকার
বাড়ি ফেরছেন হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা
কালিয়াকৈরে আগুনে পুড়লো ২০টি ঘর
বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩