প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৯:২২:০০
পোপ লিও ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি লিওর প্রতি সমার্থন জানিয়ে ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরানের পক্ষ থেকে তিনি এই অপমানের নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক নবী যিশুর অবমাননা কোনো স্বাধীনচেতা মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়।
তিনি কামনা করেন, পোপের সম্মান ও মর্যাদা যেন আরো বৃদ্ধি পায়।
উল্লেখ্য, সোমবার পোপ লিও ট্রাম্পের সমালোচনার জবাবে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল ইস্যুতে ভ্যাটিকানের শান্তি ও সমঝোতার আহ্বান বাইবেলের শিক্ষার ভিত্তিতেই দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন করে সামনে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
প্রজন্মনিউজ২৪
ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত
এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব: শরীফুল
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী
সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে : মন্ত্রী
মৃণালের প্রেমে ধানুশ, বার্তা দিলেন অভিনেত্রী
ট্রাম্প বেশি কথা বলেন: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী