প্রকাশিত: ২১ অগাস্ট, ২০২৬ ০৩:৫৬:১৩
প্রজন্ম ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, নির্বাচন-পরবর্তী বিগত ৬ মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগকেও হার মানিয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে যে দলীয়করণ করেছে, বিএনপি ৬ মাসে তার চেয়ে কম করেনি। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় এলেও ক্ষমতা গ্রহণ করে ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, আর্থিক এমনকি মসজিদ-মাদ্রাসার মতো সামাজিক প্রতিষ্ঠানগুলোতেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
১১-দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সরকার সংসদে জনগণের দাবি মেনে না নিলে জনগণের অধিকার আদায়ে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। কিন্তু গণভোটে জনগণের গণরায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে এর সমাধান হবে। এজন্য যা যা করণীয়, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে তা-ই করবে। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা রাখবে। এজন্য সংগঠনের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয়করণ আর নৈরাজ্য চলছে দেশে। এসব দেখে বোঝার উপায় নেই বাংলাদেশে কোনো সরকার আছে কি না। অথচ সরকার প্রচার করছে, ৬৩ শতাংশ জনগণ সরকারের কাজে সন্তুষ্ট।
কোনো কাজের ওপর দেশের ৬৩ শতাংশ জনগণ সরকারের ওপর সন্তুষ্ট, সেটি প্রকাশ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোন সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের পরিচালনায় রুকন সমাবেশে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামসুর রহমান।
‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি
পাইকগাছায় ফ্রেন্ডশিপের দেশের প্রথম ওডিআর সেন্টার চালু
রাবিতে সাড়ে ছয় বছরে আত্মহত্যায় ঝরল ১৬ শিক্ষার্থীর প্রাণ
রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে হাদী হত্যার বিচার চাইলেন জুমা